সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় বিএসটিআই এর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
বগুড়ায় বিএসটিআই এর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি :

বগুড়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ ভাবে ব্রান্ডের ‘সেমাই’ তৈরি করায় ০২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে রালেক্স ও কুলসুম নামের দুটি ব্রান্ডের অবৈধ ভাবে সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করে আসছিল। অবৈধ ভাবে এ কাজ করায় রাজাবাজার এলাকায় অবস্থিত মেসার্স জনতা ফুড প্রোডাক্টস এবং মেসার্স ইসলামিয়া লাচ্চা ও সেমাই ফ্যাক্টরী দুটিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট,পলাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র সহকারী পরিচালক (মেট্রোলজি উইং)মিজানুর রহমান এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) এর সদস্যবৃন্দ।

এস/আই