সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
বগুড়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়ারশাজাহানপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে   দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।  বুধবার (২৬ জানুয়ারি) বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার বনানী এলাকায় অবস্থিত মেসার্স বগুড়া দই মিষ্টি ঘরকে ১৫ হাজার টাকা  এবং ওজনে কম দেওয়ায় নয়মাইল এলাকায় অবস্থিত মেসার্স রাজিত পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে ৫০ হাজার জরিমানা করা হয়। বিএসটিআই’র বগুড়া জেলা অফিসের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া জনাব আশিক খানের নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন- বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান। সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ এর সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এস