সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘চরমপন্থী’ নিহত

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘চরমপন্থী’ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় দুই চরমপন্থী দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ লিটন ও আফসার নামে দুজন নিহত হয়েছেন।

শনিবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাত সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর দুদল চরমপন্থীদের মধ্যে গোলাগুলি চলছিল।

খবর পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন ও আফসার বলে জানিয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মৃতদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।