সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ দেড় ডজন মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ দেড় ডজন মামলার আসামি নিহত
মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ দেড় ডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মিনকো (৪৩) নিহত হয়েছেন। নিহত মিনকো শহরের চক ফরিদ কলোনি এলাকার বাসিন্দা।

সোমবার (৯ মার্চ) রাত দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, সোমবার রাত দেড়টার দিকে শহরের মালতীনগরের ভাটকান্দি ব্রিজের ওপর দুই দল সন্ত্রাসীর গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। এ সংবাদ পেয়ে তিনি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ও ডিবির (ওসি) আছলাম আলীসহ তাদের টিম ঘটনাস্থলে যান। সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে থাকা লোকজন তাকে কলোনির মিনকো বলে পরিচয় নিশ্চিত করেন।

সনাতন চক্রবর্তী আরও জানান, পুলিশের রেকর্ড পর্যালোচনা করে তার নামে জোড়াখুন, খুন, চাঁদাবাজি, অস্ত্র এবং মারাত্মক জখমের অভিযোগে ১৫টির অধিক মামলা পাওয়া যায়।

সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশকিছুদিন জেল খেটে মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ৬টি জিডি এন্ট্রি হয়েছিল বলেও জানান তিনি।