সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার মুরইল বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের দুপচাঁচিয়া ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার গুণাহার চান্দাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিএনজিচালক আফজাল হোসেন (৪৫), আদমদীঘির সান্তাহারের পৌওতা এলাকার মৃত উজির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও একই উপজেলার নশরতপুর গ্রামের জগদীস সাহার ছেলে শ্যামল সাহা (৫৫)।

আহতরা হলেন- আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহাজ (৩৩), দুপচাঁচিয়ার উনাহর সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪)।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার বিকাল ৫টার দিকে আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আফজাল ও যাত্রী শহিদুল ইসলাম মারা যান।

আহত ৪ জনকে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর শ্যামল সাহা মারা যান বলে জানান ওসি।