সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়ার গাবতলী উপজেলার সেনারাই ইউনিয়নের চেয়ারম্যান ও শহর ছাত্রলীগের প্রাক্তন সভাপতি তারাজুল ইসলামকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে তারাজুল ইসলামের নিজ বাড়ি সাবেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, ভোরে কে বা কারা বাড়ির বাইরে থেকে চেয়ারম্যান সাহেব বলে ডাকাডাকি করেন। তিনি ঘরের জানালা খুলে দেখতে গেলে দুর্বৃত্তরা গুলি করে। এ সময় একটি গুলি তার মাথায় লাগে। রাতেই তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।
সূত্র:রাইজিংবিডি









