সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় দুই নারীর-দুই ব্যাগে মিলল ৪০ বোতল ফেনসিডিল

নিউজ ডেস্ক২৭ জুন ২০২১২ মিনিট পড়া
বগুড়ায় দুই নারীর-দুই ব্যাগে মিলল ৪০ বোতল ফেনসিডিল

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ৪০ বোতল ফেনসিডিলসহ লাইলি বেগম (৪৫) ও আসমা খাতুন (৪৩) নামের দুই মাদক কারবারি নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ৯ টায় উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত লাইলি বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার মৃত মোকছেদ আলীর স্ত্রী ও আসমা খাতুন নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউপির গুচ্ছগ্রামের খোরশেদ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার পূর্ব ঢাকারোড এলাকায় রবিবার সকালে মাদক কেনা বেচা হচ্ছে। এমন খবরে বগুড়া-নওগাঁ মহাসড়কের ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের পূর্ব ঢাকা রোড মোড়ের জনৈক উত্তম শাহের চায়ের দোকানের সামনে একটি ভ্যানেটি ব্যাগ ও প্লাষ্টিকের বাজারের ব্যাগে ফেনসিডিল নিয়ে বোরকা পরিহিত দুই নারীকে অপেক্ষা করতে দেখতে পান। এসময় ঘটনাস্থলে তাদের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। থানার উপ-পরিদর্শক রকিব হোসেনের দাবি, দুই নারী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারী নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।