সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় থানার সামনে থেকেই ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় থানার সামনে থেকেই ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরের গোসাইপাড়া এলাকার থানার গেটের সামনে থেকেই ইউপি সদস্য আতাউর রহমান বকুলের মোটরসাইকেল চুরি হয়েছে।

শুক্রবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বকুল নিজ এলাকার একটি সমস্যা নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে শেরপুর থানায় নীল রংয়ের একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে আসেন।

থানার গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে যান। চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। কাজ শেষ করে রাত ১০টার দিকে বাড়িতে যাওয়ার জন্য আতাউর রহমান বকুল গেটের বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে ওই রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।