সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিস্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাতে বগুড়ার শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। তিনি গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন। তিনি সম্প্রতি বিয়ে করেছেন।

সদর থানার এসআই খোরশেদ আলম জানান, বুধবার রাতে সহকর্মী শহরের চকলোকমান কলোনির রনি হাসানের সঙ্গে মোটরবাইকে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলেন রবিউল।

রনি হাসান বাইক চালাচ্ছিলেন আর রবিউল পেছনে বসেছিলেন।

রনির উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, রাত ১১টার দিকে তারা বগুড়া শহরতলির এরুলিয়ায় শম্ভু ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছান। তখন রবিউল তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঝাঁকুনি হলে রবিউল ইসলাম পেছন থেকে বগুড়া-নওগাঁ সড়কে পড়ে যান। পেছনে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।