সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৬

নিউজ ডেস্ক২১ মে ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিট ঘটনায় অন্তত ৬জন আহত হয়েছেন। বৃহস্পতিবার( ২০ মে) রাত ৮টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শুক্রবার( ২১ মে) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের চকপাড়া মহল্লাবাসীর সুবিধার্থে ইউপির বরাদ্দে একটি টিউবওয়েল প্রদান করা হয়। টিউবওয়েলটি ওই মহল্লার জনৈক রেজাউল ইসলামের বাড়ির পাশে স্থাপন করা হয়। রেজাউলের পরিবারের সদস্যরা ওই টিউবওয়েলে মহল্লার অন্যদের পানি নিতে নিষেধ করেন। এরপরও বৃহস্পতিবার রাতে প্রতিবেশি বাবু ম-ল নামের একব্যক্তি পানি নিতে গেলে তাদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ৬জন আহত হলে তাদের আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আহতরা হলেন- আব্দুস সাত্তারের ছেলে রাসেল হোসেন (২৩), বাবু ম-ল (৪৮) ও তার ছেলে সজিব (২০) এবং মৃত ইসমাইল হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৫৮), তার ছেলে আরিফুল ইসলাম (২৫) ও তার মেয়ে রিপা আক্তার (৩০)।ৎ

আদমদীঘি থানার উপ-পরিদর্শক কাউছার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দু’পক্ষের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেন নি।

স/জে