সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক৩১ মে ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক স’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

বথুয়াবাড়ী গ্রামে শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ফকির (৩৫) উপজেলার খানপুর ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামের মৃত ছাবের ফকিরের ছেলে।

জানা গেছে, নজরুল ফকির সকালে বথুয়াবাড়ী বাজার এলাকার পেট্রলপাম্পের দক্ষিণ পাশে নিজের জমিতে পানির সেচ দিতে যান।

এ সময় ঝড়ে ছিঁড়ে পড়া শেরপুর-ধুনটের বিদ্যুৎ সঞ্চালনের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।

পরে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।