সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ছিনতাইকারী পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৯২ মিনিট পড়া
বগুড়ায় ছিনতাইকারী পুলিশ সদস্য আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে মুরগি বহনকারী গাড়ি ও সাউদিয়া বেকারির সেলসম্যান ওবাইদুল ইসলামের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ডিএমপি থানার কনস্টেবল আরিফুল ইসলামকে আটক করেছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার দুপুরে শাইলাগাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শেরপুর উপজেলার সাউদিয়া বেকারির সেলসম্যান ওবাইদুল ইসলাম সোমবার দুপুর ১২টার দিকে বেকারির মালামাল বিক্রি করে শেরপুর ফেরার পথে সীমান্তবর্তী সাইলাগাড়ি এলাকায় পৌঁছলে একটি ডিসকভার মোটরসাইকেল (নজরুল এন্টারপ্রাইজ থেকে কেনা) নিয়ে ২ জন যুবক পথরোধ করে নগদ ৭ হাজার টাকা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিকাশের পিন নম্বর নিয়ে ১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এর কিছুদিন আগে ভবানীপুর ইউনিয়নের আম্বইল এলাকায় একটি মুরগির গাড়ি ঠেকিয়ে একই কায়দায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করেছিল এই পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আবারো বেকারির মালামাল দিতে সাইলাগাড়ি এলাকায় গেলে ওই পুলিশ কনস্টেবলকে দেখতে পায় ওবাইদুল হক। এ সময় তাকে ধরে ওবাইদুল চিৎকার শুরু করলে এলকাবাসী ছিনতাইকারী পুলিশ কনস্টেবলকে আটক করে ভবনানীপুর ইউনিয়ন পরিষদে রেখে শেরপুর থানায় খবর দেয়।

শেরপুর থানার পরির্দশক (তদন্ত) বুলবুল ইসলামের নির্দেশে এসআই ইকবাল হোসেন ভুইয়া সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়।

এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ঘটনাস্থল সাইলাগাড়ি রায়গঞ্জ থানার অধীনে হওয়ায় তাকে সেই থানায় সোপর্দ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।