সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৯ ফেব্রুয়ারি ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় ছাত্রীনিবাস থেকে আঁখিনুর আকতার (২৪) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে সদর থানা পুলিশ শহরের কামারগাড়ি এলাকায় মা বকুল ভিলার চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আঁখিনুর আকতার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পলাশী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। তিনি বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও অন্য শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে খাবারের পর আঁখিনুর চতুর্থ তলায় তার কক্ষের দরজার বন্ধ করেন। শনিবার দুপুর পর্যন্ত ঘর থেকে বের না হওয়ায় অন্য ছাত্রীদের সন্দেহ হয়। তখন তারা ছাত্রী নিবাসের মালিক লিমনকে অবহিত করেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা খুলে কক্ষে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেয়া লাশ ঝুলতে দেখা যায়।

ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা জানান, বাড়িতে জাইগির থাকা মামুন নামে এক যুবকের সঙ্গে প্রায় দেড় বছর আগে আঁখিনুরের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর স্বামী মালয়েশিয়ায় চাকরি নিয়ে চলে যান। কিছুদিন তার সঙ্গে মোবাইল ফোনে আঁখিনুরকে ঝগড়া করতে দেখা যায়।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।