সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় চোখ উপড়িয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় চোখ উপড়িয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

বগুড়ায় এক যুবককে চোখ উপড়িয়ে ও ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহতের যুবকের নাম সফিউল ইসলাম পিপলু (৩৫)। পিপলু মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। পিপলু রাজাবাজারে দোকানে কাজ করতেন। খুনিরা নিহতের দুই চোখ উপড়িয়ে ফেলেছে এবং গালে ও বুকে ছুরিকাঘাত করেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার ওসি সেলিম রেজা।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহতের দুই চোখ উল্টিয়ে ফেলা হয়েছে। তার গালে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, খুনিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন