সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার মহিপুর কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন, মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম (৩০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা (৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন (৩২)। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ ওই চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গ্যাস সংযোগ দেওয়ার সময় ত্রুটি হওয়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: আমাদের সময়