সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় কোটি টাকা হাতিয়ে নেয়া স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় কোটি টাকা হাতিয়ে নেয়া স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটে চাকরি দেওয়ার নামের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুলতান মাহমুদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ধুনট জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সুলতান মাহমুদ ধুনট সদরপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

জানা গেছে, সুলতান মাহমুদ ২০১৫ সালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। ২০১৭ সালে হন সভাপতি। এরপর থেকেই দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির ও নিয়োগ বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

মন্ত্রী, এমপি, প্রশাসনিক ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ব্যবহার করে পুলিশ কনস্টেবল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রায় ৫০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এসব ঘটনায় থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে তার নামে। একাধিকবার গ্রেপ্তারও হন সুলতান মাহমুদ। এক মাস আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সুলতান মাহমুদের বিরুদ্ধে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : আমাদের সময়