বগুড়া প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে দৈনিক উত্তর কোণ পরিবারের পক্ষ থেকে ২শতাধিক কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় বিতরণে প্রধান অতিথি ছিলেন, পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান।
ত্রাণ বিতরণ উপলক্ষে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পত্রিকার প্রকাশক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া পত্রিকার উপদেষ্টা সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় সকলের নিকট দোয়া চান।

আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, পরিবারের সদস্য তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি, পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আল আমিন মন্ডল, গাবতলী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ।
স/আ









