সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক১০ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু চারজন। এদের মধ্যে সদরের ৫৪ জন, ধুনটের ১০ জন, গাবতলীর সাতজন, কাহালুর দুইজন, শিবগঞ্জের দুইজন, শাজাহানপুর ও আদমদীঘির একজন করে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনার ফলাফলে ৪৯ জন পজিটিভ ও টিএমএসএসের ৮৩ জনের ফলাফলে ২৮ জন পজিটিভ আসে।

এ নিয়ে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৯৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। মৃত্যু হয়েছে আটজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৭৫ জন।