সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ার শেরপুরের বাজারে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০২১১ মিনিট পড়া
বগুড়ার শেরপুরের বাজারে ভয়াবহ আগুন

বগুড়ার শেরপুরে শালফা বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটটির চারটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে অন্তত ১৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করছে বাজার কতৃপক্ষ।

আজ শনিবার সকাল ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বাজারস্থ হারেজ উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হয়।

আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টিনসেড মার্কেটের চারটি দোকানঘর ও মালামাল পুড়ে যায়।

 

সুত্রঃ কালের কণ্ঠ