সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়া জেলা বিএনপির সা. সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২৩১ মিনিট পড়া
বগুড়া জেলা বিএনপির সা. সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

সিল্কসিটি নিউজ ডেস্ক :
বুধবার (১৯ জুলাই) ভোরে ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

তবে পুলিশ জানিয়েছে তাদের সুনির্দিষ্ট তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।