সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক১০ মে ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিল্কসিটি নিউজ ডেস্ক :
মঙ্গলবার (০৯ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম নাহিদ বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজ পাড়া এলাকার মাছ ব্যবসায়ী ঝন্টু শেখের ছেলে। তিনি শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বালুর ব্যবসা ও সুদের কারবারসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে মঙ্গলবার রাতে ডাবতলা এলাকায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক হরিদাস মণ্ডল জানান, কারা, কেন হত্যা করেছে, তাৎক্ষণিক বিষয়টি জানা যায়নি। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।