সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক যুবলীগ নেতা

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক যুবলীগ নেতা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও দলিল লেখক আব্দুস সালামকে (৫২) আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ঢাকইর গ্রামের সোলাইমান আলীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম একই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা দুই বছর ধরে ধর্ষণ করে আসছে। রবিবার সন্ধ্যার পর তার বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করা অবস্থায় গ্রামবাসী তাকে আটকে ফেলে। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে এলাকায় হৈ চৈ পড়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে ওসি আনোয়ার জানান, আব্দুস সালামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সূত্র: কালের কণ্ঠ