সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় বাসচাপায় নিহত ৫

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৩২ মিনিট পড়া
বগুড়ায় বাসচাপায় নিহত ৫

সিল্কসিটি নিউজ ডেস্ক :

এ সময় স্থানীয় কিছু লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিএনজিচালিত অটোরিকশাচালক বগুড়ার গাবতলীর কদমতলী এলাকার আব্দুল গণির ছেলে হযরত আলী (৩৫) ও যাত্রী ধুনট উপজেলার বাগবাড়ি সর্দার পাড়ার বাদশা মিয়া (৬৫)। নিহত অপর তিনজনের মধ্যে একজন নারী, শিশু ও একজন পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহর থেকে একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলীর বাগবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় সুজাবাদ দহপাড়া এলাকায় অটোরিকশাটি পৌঁছলে স্বদেশ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজনের মৃত্যু হয়।  এ দুর্ঘটনায় আট বছর বয়সী এক কন্যাশিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, এ দুঘটনায় চারজনের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। অটোরিকশাচালক হযরত আলীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।