সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মোটরসাইকেল থেকে ইটপাটকেল ছুড়ে ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।