সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন ৷ নিহতের নাম আব্দুল মোতালেব (৫৫)।

রোববার রাত ৮টার দিকে উপজেলার মাঝিড়ার বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুন পাড়ায় বসবাস করতেন। তিনি ২০১৭ সালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে অবসর নেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) একেএম বানিউল আনাম জানান, রাত ৮টার দিকে আব্দুল মোতালেব মোটরসাইকেলে মাঝিড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে টাঙ্গাইলগামী ভূট্টাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর হাইওয়ে পুলিশ চালক ও ট্রাকটিকে আটক করেছে।

 

সূত্রঃ যুগান্তর