সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম(৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

আহত হয়েছেন পিকআপভ্যানের চালক ও সহকারীসহ চারজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। নাটরোগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটো চালকসহ তিনজন মারা যান।

পিকআপের চালক ও হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷ বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আবুল হাসান জানান, অটোরিকশা এবং পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে৷