সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বখাটের কোপে আহত কলেজছাত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে (ভিডিওসহ)

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বখাটের কোপে আহত কলেজছাত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে (ভিডিওসহ)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বখাটের কোপে আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নারগিস।

 

সোমবার (০৩ অক্টোবর) বিকেলে এসি কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে বখাটে বদরুল আলম (২৪)। রাত ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার জরুরি অস্ত্রপচার হয়, জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম।

 

তিনি বলেন, ছাত্রীটির অবস্থা ভালো না। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছি। মাথার পেছনে আঘাতে রক্তক্ষরণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়ের কোপ রয়েছে দুই হাতে ও হাঁটুতে, পায়ের গোড়ালিতে। তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চলছে।

 

বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে বেরোনোর পর খাদিজার ওপর হামলা করে কথিত প্রেমিক বখাটে বদরুল আলম (২৪)। আহত ছাত্রী খাদিজা সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে।

বখাটে বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। কুপিয়ে জখম করে পালানোর সময় উপস্থিত লোকজনসহ শিক্ষার্থীরা যুবকটিকে ধরে গণধোলাই দেয়। বর্তমানে বখাটে বদরুল ওসমানী হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

 

এদিকে, গুরুতর আহত ছাত্রীকে দেখতে রাত ৯টায় পুলিশ কমিশনার কামরুল আহসান হাসপাতালে যান। তিনি অপারেশন থিয়েটারে ঢুকে ওই চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বলেন, আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। মূলত প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় বদরুল ওই ছাত্রীকে কুপিয়ে জখম করে।

সূত্র: বাংলা নিউজ