সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

বই প্রকাশে বারাক ওবামা ও মিশেল ওবামার চুক্তি

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বই প্রকাশে বারাক ওবামা ও মিশেল ওবামার চুক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা বই প্রকাশের জন্য নিউইয়র্ক ভিত্তিক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের সঙ্গে এক চুক্তিতে সম্মত হয়েছেন।

সংস্থাটির প্রকাশক এক বিবৃতিতে জানিয়েছেন, “কোম্পানিটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার লেখা দুটি বই প্রকাশের অধিকার পেয়েছে। এই বই দুটি প্রকাশ করবে তাদের কোম্পানি”।

 

বই দুটোর নাম বা চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, বই দুটো প্রকাশের জন্য চুক্তির পরিমাণ প্রায় ৬ কোটি মার্কিন ডলার।

 

‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘দ্য অডাসিটি অব হোপ’ এ দুটো বই লিখেছেন মি: ওবামা।

 

আর মিসেস ওবামা লিখেছেন ‘আমেরিকান গ্রাউন’ নামের একটি বই, এট মূলত খাবার ও বাগান সম্পর্কিত বই।

 

পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের প্রধান নির্বাহী মার্কাস দোহলে বলেছেন “তারা তাদের কথা ও নেতৃত্বের মধ্য দিয়ে বিশ্বে পরিবর্তন এনেছেন। আর বিশ্বে পরিবর্তন আনার চেষ্টায় প্রতিদিন আমাদের হাউজ থেকে বই প্রকাশ করি”।

 

“মি: ও মিসেস ওবামার সাথে একত্রে কাজ করার জন্য আমরা অপেক্ষায় আছি এবং আমি মনে করি তাদের বই বিশ্বব্যাপী প্রকাশ করার বিষয়টি হবে একটি অভূতপূর্ব সূযোগ ও তাৎপর্যপূর্ণ”- বলছেন মার্কাস দোহলে।

সূত্র: বিবিসি বাংলা