সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের আগে দুঃসংবাদ পেয়েছে আফ্রিকান জায়ান্ট মরক্কো। দলের অন্যতম প্রধান তারকা ইসমাইল সাইবারি মারাত্মক হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।
ফলে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে তার খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাউন্ড অব ১৬-এর ম্যাচে কানাডার বিপক্ষে ম্যাচের হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। তীব্র ব্যথার কারণে ম্যাচের চলাকালে মাঠ ছাড়তে হয় এই মরক্কোর তারকাকে। প্রাথমিকভাবে এটিকে হ্যামস্ট্রিং স্ট্রেন বা পেশির টান হিসেবে ধারণা করা হচ্ছে।

মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন এখনো এই উইঙ্গারের ইনজুরির গভীরতা বা তীব্রতা নিশ্চিত করতে পারেনি। ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার জন্য নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে দলের সেরা তারকাকে ফিরে পেতে মরিয়া কোচ মোহাম্মদ ওয়াহবি।










