সদ্য প্রকাশিত
খেলা

ফের রিয়ালের হার

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফের রিয়ালের হার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ফের হার রিয়াল মাদ্রিদের৷টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে স্প্যানিশ ফুটবলে নয়া নজির গড়েই সেভিয়ার কাছে গত ম্যাচে হেরেছিল জিদানের শিষ্যরা৷বৃহস্পতিবার কোপা দেল রে’তে ঘরের মাঠেই আবার হারল সাদা জার্সিধারীর৷সেল্টা দে ভিগো স্যান্টিয়াগো বার্নাব্যুতে ২-১ হারাল রোনাল্ডোদের৷

 

ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে খুঁজেই পাওয়া গেল না৷ মাঝমাঠে দলের লিংকারের কাজে ব্যর্থ লুকা মদ্রিচ৷ ফের রক্ষণে ব্যর্থ সের্জিও র‍্যামোস-রাফায়েল ভারানেরা৷ এদিন ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি৷ দ্বিতীয়ার্ধেই এসেছে তিন গোল৷

এদিন দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলে সেল্টা৷ তার ফলই স্কোরশিটেই ফুটে উঠেছে৷ ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল করে সেল্টা৷ বাঁ-দিক থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড থিও বোঙ্গোনদার ক্রস মার্সেলো কোনোমতে ঠেকালেও ফাঁকায় বল পেয়ে যান ইয়াগো আসপাস৷

 

বিনা বাধায় ফাঁকা জালে মরশুমে নিজের ত্রয়োদশ গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড৷ ম্যাচের ৭০ মিনিটেই ফের রিয়ালকে পিছিয়ে দেয় ডিফেন্ডার জনি কাস্ত্রোর গোল৷ রিয়ালের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করে ম্যাচের ভাগ্য লিখে দেন তিনি৷ তবে ম্যাচটা রিয়াল ড্র করতে পারত৷হার এড়ানোর সুবর্ণ সুযোগ হারালেন করিম বেঞ্জিমা৷ম্যাচের ৮৪ মিনিটে  আট গজ দূরে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারলেন ফরাসি স্ট্রাইকার।

সূত্র: কলকাতা ২৪