সদ্য প্রকাশিত
খেলা

ফের ক্যারিবীয় প্রেসিডেন্ট ক্যামেরন

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফের ক্যারিবীয় প্রেসিডেন্ট ক্যামেরন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিশ্বের একমাত্র দল হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা কেবল ওয়েস্ট ইন্ডিজ দলেরই রয়েছে।

বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের টানাপোড়ন থাকলেও বর্তমান সভাপতি ডেভ ক্যামেরনের উপরই আস্থা ওয়েস্ট ইন্ডিজের। তাই টানা তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডেভ ক্যামেরন।

গত চার বছর যাবত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন ক্যামেরন। মার্চে বোর্ডের নির্বাচনে সভপাতি পদে ডেভই একমাত্র প্রার্থী। এছাড়া গত চার বছর ধরে ভাইস-প্রেসিডেন্ট পদে থাকা ইমানুয়েল নাথান ওই পদের জন্য একমাত্র প্রার্থী। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি দুইবার বিশ্বকাপ জিতলেও ওয়ানডে এবং টেস্টে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা তলানীর দিকে।সেরা আটে থাকতে না পারায় জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছে না তারা। দলের এমন বাজে পারফরম্যান্সের পর ডেভ ক্যামেরনের ভূমিকা নিয়ে সমালোচনা থেমে নেই। গত সেপ্টেম্বরে প্রধান কোচ ফিল সিমন্সকে বরখাস্তের পরও তার সমালোচনা চলে। তবে তার পরিবর্তে অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ড ল কে নিয়োগ দিয়ে আবারও আস্থা ফিরিয়ে আনতে চাইছেন ক্যামেরন। অন্য কোনো প্রতিযোগি না থাকায় প্রেসিডেন্ট হিসেবে তার আবারও নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত।

সূত্র: রাইজিংবিডি