সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ফেনীর হোটেল থেকে বিএনপির ৮ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ফেনীর হোটেল থেকে বিএনপির ৮ নেতাকর্মী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেনীতে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের হোটেল মিডনাইট থেকে তাদের আটক করা হয়। শুক্রবার বিকাল ৩টার দিকে তাদেরকে কোর্টেও মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয়সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি বাবুল আহমেদ, ফেনী জেলা যুবদল সহ-সভাপতি নুর নববী চৌধুরী, যুগ্ম-সম্পাদক হামিদ খান জয়, ঢাকা কলেজ ছাত্রদল সভাপতি কাজী মাসুদ।

পুলিশের দাবী,রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের বলেন,রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। এখানে কেউই অপরাধী নয়।

সূত্র: কালের কণ্ঠ