সদ্য প্রকাশিত
খেলা

ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে এএফএর আবেগঘন বার্তা

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৬১ মিনিট পড়া
ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে এএফএর আবেগঘন বার্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপ ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে গড়ানো এই ম্যাচে হারের পর সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে একটি আবেগঘন বার্তায় ফুটবলারদের সান্ত্বনা ও ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বার্তায় এএফএ লিখেছে, ‘তোমাদের অসীম ধন্যবাদ, ছেলেরা! তোমরা যেভাবে এই জার্সির মর্যাদা রক্ষা করেছ, তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।’

‘তোমরা আমাদের কাঁদিয়েছ, চিৎকার করতে শিখিয়েছ এবং সর্বোপরি আবারও বিশ্বাস করতে শিখিয়েছ। তোমরা চিরস্মরণীয় হয়ে থাকবে’ বলে বার্তায় যোগ করা হয়।