ফিট থাকতে ক্যালসিয়াম-আয়রনের সাপ্লিমেন্ট খাচ্ছেন, সঠিক নিয়ম মানছেন তো?
নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক : কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিনের পাশাপাশি সুস্থ থাকতে শরীরকে পর্যাপ্ত ভিটামিনেরও জোগান দিতে হবে। তবে আপনার শরীরে ভিটামিনের চাহিদা কতটা, তা চিকিৎসকই বলতে পারবেন। প্রতিদিনের খাওয়াদাওয়া থেকেই ভিটামিন শরীরে প্রবেশ করলে তা সবচেয়ে ভালো।কিন্তু এখনকার খাদ্যাভ্যাসে ভিটামিন তো বটেই, শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোরও ঘাটতি হচ্ছে।
আর সেকারণেই মাল্টিভিটামিন ট্যাবলেট অথবা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস বাড়ছে।মাল্টিভিটামিন ট্যাবলেট খেয়ে নিলেই যে আপনার শরীরের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনও না। সঙ্গে শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও জরুরি। আর সেইসঙ্গেই মনে রাখতে হবে, এই ধরনের মাল্টিভিটামিন অথবা যেকোনো সাপ্লিমেন্ট যখন খুশি খাওয়া যায় না।কোন ভিটামিন বা সাপ্লিমেন্ট কখন ও কিভাবে খাবেন, তারও নিয়ম রয়েছে।ভিটামিন ও খনিজের সাপ্লিমেন্ট খেয়ে লাভের পরিবর্তে যেন শরীরের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে ইনস্টাগ্রামের এক ভিডিও-তে চিকিৎসক সৌরভ শেঠি জানালেন ভিটামিন আর খনিজ সাপ্লিমেন্ট খাওয়ার নিয়মাবলি।আয়রনের সঙ্গে ভিটামিন সি
চিকিৎসক সৌরভ বলেন, আয়রন সাপ্লিমেন্ট সকালে খালিপেটেই খাওয়া ভালো। ভিটামিন সি-এর সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট খেতে পারলে লাভ হয় বেশি।
ভিটামিন সি শরীরে আয়রন শোষণের হার বাড়িয়ে দিতে পারে। আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার ঘণ্টাখানেক আগে ও পরে চা-কফি খাওয়া থেকে দূরে থাকতে হবে।ভিটামিন বি কমপ্লেক্সএই চিকিৎসকের মতে, ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় হলো সকালবেলা। এই সাপ্লিমেন্ট শরীরকে চাঙ্গা রাখে, বিপাকহার বাড়িয়ে দিতে পারে। তাই সকালবেলা এই সাপ্লিমেন্ট খেলে সারা দিন চাঙ্গা থাকা যায়।রাতের দিকে এই সাপ্লিমেন্টটি খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ভিটামিন সি-এর সঙ্গে এই সাপ্লিমেন্ট খেলে কিন্তু তার কার্যকারিতা কমে যায়।ক্যালসিয়াম
এই সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় হলো বিকেল বেলা। খাবারের সঙ্গে এই সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। খালি পেটে খেলে গ্যাস-অম্বলের সমস্যা হতে পারে। আয়রন বা ম্যাগনেসিয়ামের সাপ্লিমেন্ট খেলে তার সঙ্গে ক্যালসিয়াম ট্যাবলেট কখনোই খাবেন না। এই দুইটি সাপ্লিমেন্টের সঙ্গে ক্যালসিয়াম খেলে তা কোনো কাজই করবে না। দুটি ওষুধের মাঝে অন্তত ঘণ্টা দুয়েকের ব্যবধান রাখতে হবে।
জিঙ্ক
চিকিৎসকের মতে, রাতে খাবারের সঙ্গে এই সাপ্লিমেন্ট খেলেই ভালো। জিঙ্ক ট্যাবলেট খেলে অনেকেরই গা গোলানো, বমির সমস্যা শুরু হয়, তাই খালিপেটে এই সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো।
যদি কেউ কপার সাপ্লিমেন্ট খেতে শুরু করেন, তাহলে জিঙ্কের সাপ্লিমেন্টটি না খাওয়াই ভালো। জিঙ্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করলেও কপারের সঙ্গে খেলে হিতে বিপরীত হবে।