সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

ফরিদপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক২ জুন ২০১৮১ মিনিট পড়া
ফরিদপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর অদূরে গড়িয়াদহ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মো. কাদের (১৪)। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মো. ওহিদুজ্জামানের ছেলে। নিহত কাদের ডুমাইন রাম লাল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে কামারখালী বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল কাদের। মহাসড়ক পার হওয়ার সময় ফরিদপুর থেকে মাগুরাগামী বনফুল নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় কাদের।

ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।