সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ফরাসি প্রেসিডেন্টের বক্তৃতার সময় পুলিশের গুলি

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ফরাসি প্রেসিডেন্টের বক্তৃতার সময় পুলিশের গুলি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পশ্চিম ফ্রান্সে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বক্তৃতা দেওয়ার সময় দুর্ঘটনাবশত পুলিশের এক স্নাইপারের গুলিতে দুজন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভিলোগনন শহরে এ ঘটনা ঘটে।

একটি রেলওয়ে লাইন উদ্বোধন করতে ভিলোগনন শহরে গিয়েছিলেন ওঁলাদ। সেখানে প্যান্ডেল ঘেরা একটি স্থানে ভাষণ দিচ্ছিলেন তিনি। প্যান্ডেল থেকে ১০০ মিটার দূরে একটি ছাদে অবস্থান নিয়েছিল পুলিশের একজন স্নাইপার। ওঁলাদের ভাষণ চলাকালে ওই স্নাইপার অবস্থান পরিবর্তন করছিলেন। এ সময় হোঁচট খেলে তার রাইফেল থেকে গুলি বের হয়ে যায়। গুলি শামিয়ানা ভেদ করে প্যান্ডেলের যে স্থানে পানীয় প্রস্তুত করা হচ্ছিল সেখানে হোটেলের প্রধান ওয়েটার ও রেলওয়ে কর্মীকে আহত করে। তবে তাদের কারো আঘাতই গুরুতর নয়।

গুলির শব্দ শুনে কিছুক্ষণের জন্য ওঁলাদের ভাষণ স্থগিত থাকে। পরে তিনি বলেন, ‘আশা করছি গুরুতর কিছু হয়নি।’ভাষণ শেষে আহতদের দেখতে যান তিনি।

স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্নাইপারের অস্ত্রের সেফটি ক্যাচ খোলা ছিল। তাই ঝাঁকি খাওয়ার সঙ্গে সঙ্গে গুলি বের হয়ে যায়।
ভিলোগননের স্থানীয় সরকার প্রধান পিয়েরে এন’গাহানি জানিয়েছেন, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

সূত্র: রাইজিংবিডি