সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : কেউ যদি ফজরের নামাজে উভয় রাকাত মিলিয়ে ৪০ আয়াত পরিমাণ পড়তে না পারে, তাহলে তার বিধান কী?
-মুসা, নারায়ণগঞ্জ

উত্তর : ফজরের নামাজে ৪০ আয়াত পড়া সুন্নত। কিন্তু কেউ যদি তা পড়তে না পারে, এতে নামাজে কোনো অসুবিধা হবে না এবং নামাজ মাকরুহও হবে না। (রদ্দুল মুহতার : ১/৪৯২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৬/৩৩৪)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা
সূত্র: কালের কণ্ঠ









