সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ২৪ জুন

নিউজ ডেস্ক৮ মে ২০১৯১ মিনিট পড়া
বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ২৪ জুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ২৪ জুন ভোটের দিন রেখে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার এই তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ মে। বাছাই ২৭ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। প্রতীক বরাদ্দ করা হবে ৪ জুন এবং ভোট ২৪ জুন।

এর আগে ৩০ এপ্রিল সংসদীয় আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা করা হয়। গত বছরের ৩০ ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ নিতে ব্যর্থ হওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন। এরমধ্যে গণফোরামের দুইজন ও বিএনপির পাঁচ সংসদ সদস্য শপথ নিয়েছেন।