সদ্য প্রকাশিত
খেলা

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মুক্তি সংঘের জয়

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মুক্তি সংঘের জয়

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সোমবার মুক্তি সংঘ ১০৪ রানের বিশাল ব্যবধানে হারায় ব্রাইটষ্টার ক্লাবকে।

 

টস জয়ী মুক্তি সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৮ রান। দলের পক্ষে আবির ২০, হাসান ৪০ ও রিদয় ৩৫ রান করে।

 

বিপক্ষে বিশাল ১৬ রানে ৩টি, মাহাফুজ ৩১ ও সোয়েল ২৩৪ রানে ২টি কওরে উইকেট নেন। জবাবে ব্রাইটষ্টার ক্লাব ২২.৩ ওভারে ৭৪ রানে গুড়িয়ে যায়। দলের সিফাত ১৭ রান করে। বিপক্ষে আল আমিন ২৮ রানে ২টি, জনি ১৮ ও জাকির ৬ রানে ৩টি করে উইকেট নেন।

স/আর