নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কয়েকদিন বিরতীর পর আবারো শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ।
রোববার রাজশাহী ক্রিকেট ক্লিনিক ৫৫ রানে হারায় দিগন্ত প্রসারী সংঘকে।প্রথমে টসে জয়ী হয়ে রাজশাহী ক্রিকেট ক্লিনিক ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান। দলের অহিদ ৮২ও জাবিদ ৩৫ রান করে। বিপক্ষে নিরঝর ৫৫ রানে ৩টি,ফাইসাল ৩৭ ও মাহি ২৮ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে রাজশাহী ক্রিকেট ক্লিনিক ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। দলের পক্ষে তোতা ৩১ ও প্রিতম ২৪ রান করে। বিপক্ষে সুমন(২) ৩১ রানে ৩টি,আরিফ ২৮ রানে ৩টি ও বাবলা ৩৪ রানে ২টি উইকেট নেন।
এদিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শহীদ জয়াউর রহমান হাই স্কুল ৮ উইকেটের বিরাট ব্যবধানে মসজিদ মিশন একাডেমীকে হারায়।
টসে জিতে মসজিদ মিশন ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৫ রান। দলের আয়ন ২৫ ও রাব্বি ২১ রান করে। বিপক্ষে রবি ২৪ রানে ৩টি,আলিফ ২৫ ও শাহবাজ ২৫ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে শহীদ জিয়াউর রহমান হাই স্কুল ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৬ রান। দলের মমিন অপরাজিত ৬০ রান করে। বিপক্ষে আহিন ৩৯ রানে ১টি উইকেট নেন।
রাজশাহী কালেক্টরেট মাঠে দিনের অন্য খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ৫ উইকেটে হারায় রাজশাহী সরকারী হাই মাদ্রাসাকে। টসে হেরে মাদ্রাসা ৩৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২৩ রান। দলের তামিম ২১ ও স্বপন ২০ রান করে। বিপক্ষে সজল ৩৬ রানে ৫টি ও মশিউর ১৮ রানে ২টি উইকেট নেন।
জবাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১২৬ রান। দলের রহমান অপরাজিত ৪১ রান করে। বিপক্ষে রিদয় ১০ ও তামিম ২৮ রানে ২টি করে উইকেট নেন।
স/শ
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্টিত










