সদ্য প্রকাশিত
খেলা

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার ক্রিকেট টুর্নামেন্টে লোকনাথ স্কুলের জয়

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার ক্রিকেট টুর্নামেন্টে লোকনাথ স্কুলের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে লোকনাথ হাই স্কুল ২ উইকেটে হারায় দারুস সালাম কামিল মাদ্রাসাকে।

 

টসে হেরে দারুস সালাম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৪ রান। দলের পক্ষে মেহেদী অপরাজিত ৫২, রিফাত ২৭ ও তুহিন ৫০ রান করে।

 

বিপক্ষে শাহিন ২৮ ও পারভেজ ৩৫ রানে ২টি করে উইকেট নেন। জবাবে লোকনাথ ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫০ রান।

 

দলের পক্ষে নুর ২৬, ওহি ২২, পারভেজ ৫২ ও জয় ২৪ রান করে। বিপক্ষে রোম্মান ৪০ রনে ২টি ও সাব্বির ৫০ রানে ৩টি উইকেট নেয়।

স/আর