ছবিঘর

প্রস্তুত কবরী পরিচালিত শেষ ছবি

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চার বছর আগে [১৭ এপ্রিল, ২০২১] পরপারে পাড়ি জমান কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার। তার আগের বছর ‘এই তুমি সেই তুমি’ নামে একটি ছবি পরিচালনা শুরু করেছিলেন। তবে শেষ করতে পারলেন না। ছেলে শাকের চিশতী মায়ের অসমাপ্ত ছবির দায়িত্ব নিয়েছিলেন।

এত দিনে সম্পন্ন করলেন ছবিটি। এবার মুক্তির পালা। চিশতী বলেন, ‘আমার জন্য বড় চ্যালেঞ্জের কাজ ছিল এটি। অবশেষে ছবিটি শেষ করতে পেরেছি।

দেশের বাইরে কয়েকটি উৎসবে জমা দিয়েছি। এর পরই দেশে মুক্তি দেব।