সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ সুফল পাচ্ছে- খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ সুফল পাচ্ছে- খাদ্যমন্ত্রী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ এখন সুফল পাচ্ছে। আর সে কারনে সদূর প্রসারী টেকসই উন্নয়নের মাধ্যমে সেটি বাস্তবায়ন করতে হবে। খাদ্য বিভাগে অবকাঠামো নির্মানের ক্ষেত্রে নিন্মমানের কাজ আমার চোখে ধরা পরলে ভেঙে আবার নতুন করে করতে হবে।’

রবিবার সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্যগুদামে আনসার ব্যারাক, ম্যানেজার অফিস ও অভ্যন্তরীন আরসিসি রাস্তা নির্মাণ কাজের পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্য মন্ত্রী আরো বলেন, খাদ্য বান্ধব দেয়া শুরু হয়েছে, টিআর কাবিখা ও ভিজিডি ছাড়া হয়েছে, ওএমএস চালু রাখা হয়েছে। এছাড়া এবার আমন ফসলও ভালো হয়েছে।

ওই দিন সকাল সাড়ে ৯ টায় সান্তাহার সিএসডির ব্যবস্থাপক দুলাল উদ্দিন খানের সভাপতিত্বে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক (উন্নয়ন) হুমায়ন কবির, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার আলী, থানার ওসি জালাল উদ্দীন প্রমূখ।

স/রি