সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী পেল ৫০০ অসচ্ছল পরিবার

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী পেল ৫০০ অসচ্ছল পরিবার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

করোনা মহামারি ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসচ্ছল ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার সান্তাহার ইউপি কার্যালয় চত্বরে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও ছোলা বুট।

এসব বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ট্যাগ অফিসার সুদেব, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইনসহ সকল ইউপি সদস্যরা।

সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, ৫০০ দরিদ্র পরিবারের মানুষের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, এ পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে না থাকুক।