সদ্য প্রকাশিত
খেলা

প্রথম ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

নিউজ ডেস্ক৮ মে ২০২৬১ মিনিট পড়া
প্রথম ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। তার ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেয়ে গেছে পাকিস্তান।

চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার বাবর আজম। বাঁ হাঁটুতে চোট পেয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

মিরপুরে সিরিজ শুরুর একদিন আগে বৃহস্পতিবার অনুশীলনে চোট পান ৩১ বছর বয়সি এই ব্যাটার। চোট পাওয়ার পরপরই মাঠ ছাড়তে হয় তাকে। পরে এমআরআই স্ক্যান করানো হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাঁ হাঁটুতে চোটের কারণে বাবর আজম বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না। দলের চিকিৎসক দল এখন তার অবস্থা পর্যালোচনা করছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।’

 

সূত্র: যুগান্তর