সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইংলিশদের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপের শেষ দিনে নাটকীয়তার জন্ম দিল ইপ্সউইচ টাউন এফসি। প্রথম প্রচেষ্টায় ক্লাবটি সরাসরি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেষ ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-০ গোলে পরাজিত করে ইপ্সউইচ। জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলতে পারবে এই ইংলিশ ক্লাবটি।

কভেন্ট্রি সিটির পরে রানার্স-আপ হওয়াটা পুরোপুরি নিশ্চিত করতে জয়ের প্রয়োজন ছিল ক্লাবটির। ম্যাচের শুরুতেই জর্জ হার্স্ট ও জেডেন ফিলোজেনের গোলে চাপ সামলে নেয় ইপ্সউইচ। পরে কেসি ম্যাকআটিয়ার আরেক গোল বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
এর মাধ্যমে ইপ্সউইচ টাউন মাত্র এক মৌসুম চ্যাম্পিয়নশিপে কাটিয়েই আবারো ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ফিরে এলো।
সূত্র: কালের কণ্ঠ










