সদ্য প্রকাশিত
খেলা

প্রথম গুরুকে হারালেন মেসি

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রথম গুরুকে হারালেন মেসি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বার্সেলোনা আর আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির প্রথম কোচ ছিলেন আর্নেস্টো ভেচ্চিও। আর্জেন্টাইন আইকনকে বেড়ে উঠতে সাহায্য করা আর্নেস্টো ৬৫ বছর বয়সে পরলোকগমন করেছেন।

 

মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের কোচ ছিলেন আর্নেস্টো। আর এই ক্লাবেই বেড়ে উঠেন মেসি। তার হাতেই মেসির ফুটবলের হাতেখড়ি।

 

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের রোজারিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্নেস্টো। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

 

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই আর্নেস্টো ভেচ্চিও প্রয়াত হয়েছেন। আমাদের ক্লাবের ফুটবলের সঙ্গে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন।মাত্র ৬৫ বছর বয়সেই সকলকে ছেড়ে চলে গেলেন তিনি।’

 

মেসি ফাউন্ডেশনের হয়েও কাজ করতেন আর্নেস্টো। ১৯৯৫ সালে নিউওয়েলসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সে সময় ক্লাবের আট বছর বয়সী ফুটবলারদের নিয়ে কাজ করেছেন আর্নেস্টো। সেখানে ছিলেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মেসি। ২০০০ সালে ১৩ বছর বয়সে মেসিকে বার্সায় নিয়ে আসা হয়।

সূত্র: বাংলা নিউজ