সিল্কসিটি নিউজ ডেস্ক :
স্বাস্থ্য সেবার পাশাপাশি সরকার বিদ্যুৎ দিচ্ছে, খাবার দিচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করছে। এজন্য জনগণ আবারও নৌকায় ভোট দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেন।

এর আগে সকালে তিনি দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন ও রোগীদের খোঁজ খবর নেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও হাসপাতালে ১০ বেড আইসিইউ ও ১০ বেড ডায়ালাইসিস সংযোজন করা হবে বলে জানান।









