লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মন্ত্রী।
বগুড়া সামাজিক বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এতে বিভিন্ন নার্সারি বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী বলেন, ‘কালাই একটি কৃষিপ্রধান উপজেলা। কৃষি ও পরিবেশ একে অপরের পরিপূরক। পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি উন্নয়নের জন্য ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে গাছ লাগানোর সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে হবে।’
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ‘বৃক্ষমেলা শুধু চারা বিক্রির আয়োজন নয়, এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, ‘বনাঞ্চল বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মেলার মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।’
অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা গ্রামে মন্ত্রীর নানা-নানির কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।









