সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

প্রণোদনার সার-বীজ পেয়ে ২১৭০ কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২১২ মিনিট পড়া
প্রণোদনার সার-বীজ পেয়ে ২১৭০ কৃষকের মুখে হাসি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে চলতি রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় ২১৭০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার(১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সুজয় পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আমিরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আদুরী তমাসহ ১৯ ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।

প্রণোদনা নিতে আসা উপজেলার সান্তাহার ইউনিয়নের কৃষক কাশেম বলেন, চলতি রবি মৌসুমের শুরুতেই প্রণোদনা পাওয়ায় অত্যন্ত উপকার হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে সঠিক সময়ে সঠিক পরামর্শ ও প্রণোদনা পাওয়ায় আমরা খুশি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, এবছর উপজেলার মোট ২১৭০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৩০০ জন গম চাষীর প্রত্যেকে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০০ জন ভূট্টা চাষীর প্রত্যেকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ১২০০ জন সরিষা চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন সূর্যমুখী চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীর প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন মুগ চাষীর প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৪০ জন মসুর চাষীর প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

জেএ/এফ